ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রোববার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ বছর পর বিশ্বকাপে নেই ভারতীয় আম্পায়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৪২ অপরাহ্ন, রোববার, ৯ অগাস্ট ২০২৬
  • / 5

প্রায় তিন দশক পর প্রথমবারের মতো হকি বিশ্বকাপে থাকছে না ভারতের কোনো আম্পায়ার। সবশেষ ১৯৯৮ সালে ভারতের কোনো আম্পায়ার ছাড়া পরিচালিত হয়েছিল বিশ্বকাপের পুরো আসর। ২৮ বছর পর আবার সেই অভিজ্ঞতা হতে চলেছে ভারতের।

নেদারল্যান্ডস ও বেলজিয়ামে আগামী ১৪ আগস্ট শুরু হবে হকি বিশ্বকাপের ১৬তম আসর। বিশ্বকাপের পুল ‘ডি’তে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েলসের বিপক্ষে খেলবে ভারত। আগামী ১৫ আগস্ট প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েলস।

হকি বিশ্বকাপের ১৯৯০ সালের থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত প্রায় সবগুলোতে অন্তত একজন করে ভারতীয় আম্পায়ার ছিলেন। তবে ১৯৯৮ সালে নেদারল্যান্ডসে হওয়া বিশ্বকাপে ছিলেন না ভারতের কোনো আম্পায়ার।

দীর্ঘ ২৮ বছর পর এবার সহ-আয়োজকের ভূমিকায় নেদারল্যান্ডস। এবারও নেই ভারতীয় আম্পায়ার। এর পেছনে মূলত ভারতে উঁচুমানের হকি আম্পায়ার না থাকাই বড় কারণ। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৬ জনের প্যানেলে মূলত ইউরোপের আম্পায়ারদের দাপট বেশি।

হকির আধুনিক যুগে বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন ভারতের ৪ জন আম্পায়ার- অমরজিত সিং বাওয়া (১৯৯০), তারলক সিং ভুলার (১৯৯৪), সতীন্দর শর্মা (২০০২, ২০০৬ ও ২০১০), রঘু প্রসাদ (২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২৩)।

এশিয়ার প্রথম আম্পায়ার হিসেবে ২০০টি আন্তর্জাতিক হকি ম্যাচ পরিচালনার পর গত বছর অবসরে গেছেন রঘু প্রসাদ। তার বিদায়েই মূলত বিশ্বকাপে দায়িত্ব পালনের মতো আম্পায়ারিংয়ে শূন্যতা দেখা দিয়েছে ভারতের হকিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২৮ বছর পর বিশ্বকাপে নেই ভারতীয় আম্পায়ার

আপডেট সময় : ১২:৪৪:৪২ অপরাহ্ন, রোববার, ৯ অগাস্ট ২০২৬