এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
- আপডেট সময় : ১০:৫৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 7
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৬২.২৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৬৭৬জন। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯। কারিগরিতে পাসের হার ৫৮.২০। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৮ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫ সালে ছিল ৬৮ দশমিক ৪ শতাংশ। তবে সার্বিকভাবে পাসের হার কমেছে ৩ দশমিক ১৯ শতাংশ।
২০২৬ সালে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। গত বছর ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৪ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমেছে ১৯ হাজার ৫ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ড জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
বিদেশি মোট ৯টি কেন্দ্রে মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৩৫৪ জন (পাসের হার ৮৮.০৬%) এবং অকৃতকার্য হয়েছে ৪৮ জন। ১টি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ১টি কেন্দ্র থেকে কেউ পাস করতে পারেনি।
ফলাফলে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছাত্রীরা—ছাত্রদের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
ফলাফল জানা যাবে যেভাবে
স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।
বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনলাইনের মাধ্যমে পাওয়া ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।
পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।
এছাড়া পরীক্ষার্থীরা যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC Dha 123456 2026 Send to 16140।
শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।
পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।























রাশিয়াকে সহায়তায় ৫০ হাজার সেনা পাঠাবে উত্তর কোরিয়া