লেক অন্টারিও’র নাম লেক আমেরিকা করে ট্রাম্পের নির্বাহী আদেশ
- আপডেট সময় : ০৩:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 5
কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এবার আন্তর্জাতিক জলসীমার নাম পরিবর্তন ঘিরে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত পঞ্চরদের অন্যতম ‘লেক ওন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নতুন এই আদেশ অনুযায়ী মার্কিন স্বরাষ্ট্র দপ্তরকে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অফিশিয়াল ভূ-তাত্ত্বিক নথিপত্রে নতুন এই নামটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া এসেছে কানাডা সরকারের তরফ থেকে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক সামাজিক মাধ্যম বার্তায় জানান, প্রায় চারশত বছরের পুরোনো এই নামটির ঐতিহাসিক ভিত্তি রয়েছে। কানাডা সবসময় এই লেককে লেক ওন্টারিও বলেই ডাকবে।
অন্যদিকে কানাডার বেশ কয়েকজন রাজ্য প্রধান এবং মন্ত্রী ট্রাম্পের এই সিদ্ধান্তকে হাস্যকর বলে উল্লেখ করেছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক কোনো একক দেশের ইচ্ছায় চারপাশের জলসীমার ভৌগোলিক নাম বদলে যেতে পারে না।
যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু হয়েছে। ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিরা এই পদক্ষেপকে অপ্রয়োজনীয় ও খামখেয়ালি বলে সমালোচনা করছেন। মিশিগানের এক ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্পের আদেশটি বাতিল করতে কংগ্রেসে বিল আনার ঘোষণা দিয়েছেন। এমনকি ওন্টারিও লেক সংলগ্ন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নরও জানিয়েছেন যে তারা এই নতুন নাম মেনে নেবেন না।




















আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম