কাহারোলে সার বীজ ও কীটনাশক বিক্রেতা কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 10
দিনাজপুরের কাহারোল উপজেলা রাসায়নিক সার কীটনাশক ও বীজ ডিলার এবং খুচরা বিক্রেতা কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান। সোমবার সকাল ১১টায় কাহারোল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক শ্রী পুলিন চন্দ্র রায়, বিসিআইসির সার ডিলার মোঃ সোহান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ৩নং মুকুন্দপুর ইউনিয়ন সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান, বিশিষ্ট্য সার ব্যবসায়ী মোঃ মোনায়েম হোসেন।
আলোচনা সভা অনুষ্ঠান শেষে উপজেলা সার ডিলার সমিতির পক্ষ থেকে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো মনজুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুর রহমান এর নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়।















নতুন পে-স্কেলের পর ওয়েজ বোর্ডের ‘গতিবেগ বাড়বে’: মন্ত্রিপরিষদ সচিব