ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ফেনীতে কাভার্ডভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কা নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে একটি কাভার্ডভ্যান মহাসড়কে দাঁড়িয়ে ছিল। পরে কাভার্ডভ্যানটি সরিয়ে নিতে চালক ও হেলপার একটি লং ভেহিক্যালের সহায়তা নেন। সেখালে লং ভেহিক্যালের পেছনে বাধা দেওয়া অবস্থায় কাভার্ডভ্যানটি সরানোর সময় দ্রুতগতিতে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ইউনিক পরিবহনের বাস এসে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। পরে চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালককে চিকিৎসক মৃত ঘোষণা করেছে। আহত এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। দুর্ঘটনাকবলিত বাস, কাভার্ডভ্যান ও লং ভেহিক্যাল পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফেনীতে কাভার্ডভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কা নিহত ৩

আপডেট সময় : ০২:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬