ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

ইনফান্তিনো ইস্যুতে ফিফার অবস্থানে নতুন মোড়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বাতিল হওয়া পরিকল্পনা ঘিরে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা আইনি পদক্ষেপের কড়া জবাব দিয়েছে ফিফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফার বিরুদ্ধে এবার সংস্থাটি এবং এর নেতৃত্বের ওপর ‘অপপ্রচার চালানোর’ পাল্টা অভিযোগ তুলেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

গত সপ্তাহে ইউয়েফা যুক্তরাষ্ট্রের আদালতে আইনি নথি জমা দিয়ে সুইজারল্যান্ডে সম্ভাব্য ফৌজদারি মামলার অংশ হিসেবে ফিফার কাছ থেকে গোপন নথিপত্র প্রকাশের অনুরোধ জানায়। বিতর্কের তীব্রতা বাড়িয়ে সংস্থাটি স্থগিত থাকা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্পের বিষয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে ‘অপব্যবস্থাপনা’ এবং ‘নিজের সুবিধার জন্য নামমাত্র মূল্যে টুর্নামেন্ট বিক্রির চক্রান্তের’ অভিযোগ আনে।

তবে মার্কিন আদালতে নথিপত্র পেশ করে ফিফা পাল্টা জবাবে ইউয়েফাকে নথিপত্র দেওয়ার আদেশ স্থগিত রাখা বা মাসের শেষের মধ্যে তা খারিজ করার অনুরোধ জানিয়েছে।

ফিফার দাবি, ইউয়েফা এমন একটি ধারণাকৃত ফৌজদারি মামলার দোহাই দিয়ে তথ্য চাইছে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই এবং এই ধরনের প্রক্রিয়া শুরু করার কোনো আইনি এখতিয়ার ইউয়েফার নেই। সংস্থাটি আরও জানায়, এফএফই গঠন করা ছিল শুধুমাত্র একটি প্রস্তাবনা, যা কেবল ফিফা কাউন্সিলের অনুমোদন ও অধিকাংশ সদস্য দেশের সমর্থনে বাস্তবায়ন হতে পারত। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ না নিয়ে ইউয়েফা অপপ্রচার শুরু করে।

ইতিমধ্যে ইউয়েফা নিউইয়র্কের একটি আদালতে মার্কিন ব্যবসায়ী জশুয়া কুশনার এবং তাঁর প্রতিষ্ঠান ‘থ্রাইভ ইটারনাল’-এর কাছ থেকে তথ্য ও নথি তলবের আবেদন জানিয়েছে। কুশনার হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতার ভাই, যাকে এই প্রকল্পের প্রধান বিনিয়োগকারী হিসেবে ধরা হয়েছিল।

জুলাই মাসে পরিকল্পনাটি জানাজানি হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে ভেস্তে যাওয়ার আগে, ফিফার নতুন বাণিজ্যিক অঙ্গপ্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ারের বিপরীতে ৪.২ বিলিয়ন ডলার (৩.১ বিলিয়ন পাউন্ড) বিনিয়োগের আলোচনা প্রায় চূড়ান্ত করে ফেলেছিল থ্রাইভ। ফিফা দাবি করেছিল, এফএফই সফল হলে ২০২৭-২০৩০ মেয়াদে প্রতিটি জাতীয় সংস্থাকে দেওয়া অনুদান ৫.৯ মিলিয়ন পাউন্ড থেকে বাড়িয়ে ১৪.৭ মিলিয়ন পাউন্ড করা যেত।

বিতর্কের মুখে কুশনার খেদ প্রকাশ করে জানান, ফুটবলের অভ্যন্তরীণ বিষাক্ত রাজনীতি অনুধাবন করতে না পেরেই তারা এই প্রকল্পে জড়িয়ে পড়েছিলেন। পরিস্থিতি এমন হবে জানলে তারা যুক্ত হতেন না।

এ ছাড়া ইউয়েফা এই চুক্তির অন্যতম উপদেষ্টা গ্রেগ মাফেইয়ের কাছ থেকেও নথি প্রকাশের আবেদন করেছে। উয়েফার আইনজীবীদের যুক্তি, বিশ্বকাপের বাজারমূল্য ইচ্ছাকৃতভাবে কমিয়ে প্রায় ১৫ বিলিয়ন পাউন্ড ধরা হয়েছিল, যা কোনো উন্মুক্ত নিলাম বা স্বাধীন মূল্যায়নকারী দিয়ে পরীক্ষা করা হয়নি। ইনফান্তিনো ফিফার ঊর্ধ্বতন পর্ষদের সাথে কোনো পরামর্শ না করেই এক বছর ধরে গোপনে এই আলোচনা চালিয়েছিলেন বলেও অভিযোগ তুলেছে ইউয়েফা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইনফান্তিনো ইস্যুতে ফিফার অবস্থানে নতুন মোড়

আপডেট সময় : ০২:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬