ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, নতুন রোগী ৭৯০
- আপডেট সময় : ০৮:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 9
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৯০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন রয়েছেন।
চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ২২০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ৬৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭৮৮ জন চিকিৎসাধীন আছেন।























অপসংস্কৃতির প্রভাবে দেশে ‘মব সন্ত্রাস’ প্রচলিত হয়েছে: জামায়াত আমির