ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন রোগী ১১১১

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯৪ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৮২২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৪ জন, গত ১৫ মার্চ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন।

গত ১৫ মার্চ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৪৭১ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৩ হাজার ৮৬৪ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯১২ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন রোগী ১১১১

আপডেট সময় : ০৮:৫৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬