ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একক প্রার্থীতে থাকছে ‘না’ ভোট, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিয়ম অনুযায়ী, আগামী নির্বাচনগুলোতে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হচ্ছে। স্থগিত থাকা ‘নৌকা’ প্রতীক ছাড়াই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া কোনো আসনে কেবল একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলে সেখানে ‘না’ ভোটের বিধান যুক্ত করা হয়েছে।

দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (আরপিও)-এর ৯৪ অনুচ্ছেদে অর্পিত ক্ষমতাবলে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ইসি সচিবালয় থেকে এই সংশোধনীসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের বিধিমালার ৯ নম্বর বিধিতে বড় ধরনের এই পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে স্থগিত প্রতীক ব্যতীত নির্ধারিত সংরক্ষিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ইসির সংরক্ষিত ১২০টি প্রতীকের তালিকায় ধানের শীষ, লাঙল, উদীয়মান সূর্য, হাতপাখা, দাঁড়িপাল্লা, বাইসাইকেল, ঈগলের পাশাপাশি টেলিফোন, কম্পিউটার ও মোবাইল ফোনের মতো আধুনিক নানা সরঞ্জামও রাখা হয়েছে।

মনোনয়নপত্র ও হলফনামায় উল্লেখযোগ্য পরিবর্তন
ব্যাংক হিসাবের বাধ্যবাধকতা: ফরম-১ অনুযায়ী, প্রার্থীর নির্বাচনী ব্যয়ের জন্য নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি প্রার্থী অথবা তাঁর মনোনীত নির্বাচনী এজেন্টের অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

কাগজপত্র দাখিলে শিথিলতা: প্রার্থী কর্তৃক দাখিলকৃত হলফনামায় আয়কর সংক্রান্ত নথিপত্র সংযুক্তির বাধ্যবাধকতা তুলে দিয়ে তা ‘ঐচ্ছিক’ করা হয়েছে। একই সঙ্গে প্রার্থীর স্বামী/স্ত্রী, সন্তান বা অন্যাণ্য নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য প্রদানের বিষয়টিও এখন থেকে ঐচ্ছিক থাকবে।

‘অভিযুক্ত’র স্পষ্ট ব্যাখ্যা: হলফনামায় আইনি জটিলতা ও বিভ্রান্তি এড়াতে ‘অভিযুক্ত’ শব্দের একটি নির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, কোনো প্রার্থীর বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ (চার্জ) গঠিত হলেই কেবল তাঁকে ‘অভিযুক্ত’ হিসেবে গণ্য করা হবে।

নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, স্পষ্ট ও যুগোপযোগী করতেই এই সংশোধনী আনা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

একক প্রার্থীতে থাকছে ‘না’ ভোট, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন

আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬