ঢাকা ০২:০২ অপরাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৩:২৬ অপরাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়া গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের বিশেষজ্ঞরা। প্রণালিটি নিয়ন্ত্রণে সেখানে রাডার স্থাপন ও পাহাড় কেটে সুড়ঙ্গ কাজে সহায়তা ও এতে তদারকি করবেন তারা।

গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপি হুথিদের দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

তারা বলেছেন, বিপ্লবী গার্ডের প্রতিনিধিরা বাব এল-মান্দেব অঞ্চল, মোখা নৌবন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বাঞ্চলের জাবাল আল-নার ক্যাম্প পরিদর্শন করেছেন।

হুথিরা দুই সপ্তাহ আগে মোখা দখল করে। এরপর তারা লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালিতে সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এখন এই প্রণালি আয়ত্ত্বে রাখতে ওই এলাকায় পাহাড়ে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। যার তদারকি করছে বিপ্লবী গার্ড।

এছাড়া তারা মোখা ও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের জুকার দ্বীপে রাডার স্থাপন করার প্রক্রিয়াও শুরু করছেন তারা। রাডার দিয়ে মূলত শত্রুপক্ষের ড্রোন বা যুদ্ধবিমানকে শনাক্ত করা হবে।

এরমধ্যে ইয়েমেনের সরকারি বাহিনীর সূত্র এএফপিকে জানিয়েছেন, বাব এল-মান্দেবের কাছের কাহবুব পাহাড়ি অঞ্চলে হুথি বিদ্রোহীদের সঙ্গে তাদের সেনাদের লড়াই তীব্র হয়েছে। এই পাহাড়ি অঞ্চল থেকে প্রণালিটির ওপর নজরদারি চালানো যায়।

গত জুলাই থেকে হুতি ও ইয়েমেনি বাহিনীর মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এতে বেসামরিকসহ কয়েক মানুষ নিহত ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: এএফপি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

আপডেট সময় : ১২:৩৩:২৬ অপরাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬