ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারের বৃত্ত ভেঙে অবশেষে হাসল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

এশিয়ান গেমসে জয়ের অপেক্ষার অবসান বাংলাদেশের। আগের দিন আটটি খেলায় মাঠে নেমেও জয় অধরা ছিল। সেই হতাশা কাটিয়ে আজ কাবাডির ম্যাটে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই জমে ওঠে। কেউ কাউকে সহজে জায়গা ছাড়েনি। প্রথমার্ধে সামান্য এগিয়ে থাকলেও বাংলাদেশের স্বস্তি ছিল সীমিত। ১৭-১৬ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে নিজেদের দিকে টেনে নেয় বাংলাদেশ। আক্রমণে বাড়ে ধার, তৈরি হয় দক্ষিণ কোরিয়ার রক্ষণে চাপ। দ্বিতীয়ার্ধে ২২-১৯ পয়েন্টে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৩৯-৩৫ ব্যবধানে জয় নিশ্চিত করে!

এই জয়ে বড় ভূমিকা রেখেছে দুটি ‘অলআউট’। দক্ষিণ কোরিয়াকে দুইবার অলআউট করে চার পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে একবার অলআউট করতে পেরে কোরিয়ার সংগ্রহে যোগ হয় দুই পয়েন্ট। ‘সুপার ট্যাকল’-এ অবশ্য দুই দলই সমান-দুই পক্ষই পেয়েছে দুটি করে পয়েন্ট।

ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা দুটি গ্রিন কার্ড দেখেছেন। তবে হলুদ কিংবা লাল কার্ডের মুখে পড়তে হয়নি কাউকে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই জয় দিয়ে গ্রুপ পর্বের শুরুটা রাঙাল। এবার অপেক্ষা দ্বিতীয় ম্যাচের। আগামীকাল মঙ্গলবার চায়নিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হারের বৃত্ত ভেঙে অবশেষে হাসল বাংলাদেশ

আপডেট সময় : ১২:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬