ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রানি মুখার্জির পরিবারে শোকের ছায়া

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

প্রয়াত হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’-এর তরফে একটি বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। শোকের এই আবহে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে তাদের তরফ থেকে।

প্রযোজনা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার দুপুরে রানি মুখোপাধ্যায়ের মা শ্রীমতী কৃষ্ণা মুখোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে আপনাদের ভালবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য এই পরিবার কৃতজ্ঞ। গভীর শোকের মুহূর্তে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করা হচ্ছে।’

রানি ও তার পরিবারের সঙ্গে সাম্প্রতিক কালে নানা অনুষ্ঠানে প্রায়ই দেখা যেত কৃষ্ণাকে। মায়ের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিভিন্ন সময়ে বলেছেন রানি। বাংলা চলচ্চিত্রজগতের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা। একাধিক ছবিতে গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত শিল্পী ছিলেন কৃষ্ণা।

রানি এর আগে একাধিক সাক্ষাৎকারে মায়ের সঙ্গে তার অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেছেন। ২০২৫ সালের এক সাক্ষাৎকারে রানি জানান, অভিনয়ে আসার বিষয়ে তার মা তাকে উৎসাহ দিয়েছিলেন। তবে প্রথম অভিনয় পরীক্ষার পর কৃষ্ণা মনে করেছিলেন, রানি তখনও অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুত নন।

রানির ভাষ্য অনুযায়ী, তিনি প্রযোজককে এমনকি বলেছিলেন, মেয়েকে সিনেমায় নিলে হয়তো সিনেমাটির ক্ষতি হতে পারে। তবে প্রযোজক রানিকে নিয়ে আগ্রহী থাকায় শেষ পর্যন্ত তিনি ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান।

পরবর্তীতে রানি মুখার্জি বলিউডের অন্যতম পরিচিত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন। মেয়ের দীর্ঘ অভিনয়জীবনের পেছনে কৃষ্ণা মুখার্জির উৎসাহ ও সতর্ক পরামর্শের কথাও বিভিন্ন সময়ে উঠে এসেছে। কৃষ্ণা মুখার্জির মৃত্যুর পর তার পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রানি মুখার্জির পরিবারে শোকের ছায়া

আপডেট সময় : ০৪:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬