ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ওসমান বিন হাদি হত্যা মামলা

তদন্ত প্রতিবেদন দিতে ফের সময় নিলো সিআইডি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪০:১৭ অপরাহ্ন, রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর (সম্পূরক) তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩ নভেম্বর ধার্য করেছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেনি।

এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ হিসেবে আগামী ৩ নভেম্বর ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা প্রায় ২০ বারের মতো সময় পেলেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, এর আগে গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের চার্জশিটের বিরুদ্ধে নারাজি দাখিল করেন। ওই দিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, অভ্যুত্থান-পরবর্তী সময়ে শরীফ ওসমান হাদি রাজনৈতিক-সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। এতে তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়া হয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলাটির তদন্ত শেষে ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলেও বাদীর নারাজির পর আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

ওসমান বিন হাদি হত্যা মামলা

তদন্ত প্রতিবেদন দিতে ফের সময় নিলো সিআইডি

আপডেট সময় : ১১:৪০:১৭ অপরাহ্ন, রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬