ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোল উপজেলা আমন ধানের ক্ষেতে সবুজের সমারোহ

এম.এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের মাঠে মাঠে আমন ধানে সবুজের সমারোহ দোলা খাচ্ছে। উপজেলার কৃষকেরা আমন ধান পরিচর্জায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে আমন ধান চাষীরা কৃষাণ নিয়ে ধানের পরিচর্চা কেউবা সকালে আমন ধান ক্ষেতে বালাই নাশক স্প্রে করছেন ফসলকে পোকার হাত থেকে রক্ষা করার জন্য। আবার কোন কোন আমন ধান চাষী দুপুরের পর মাঠে বালাই নাশক প্রয়োগ করছেন।

আগামী দিনের স্বপ্ন দেখছেন আমন চাষীরা। গত কয়েকদিনের বৃষ্টিতে আমন ধানের ক্ষেতগুলি সবুজ বর্ণ ধারণ করেছে। উপজেলার ১ নং ডাবোর ইউনিয়নের আমন ধান চাষী নাঈম হোসেন জানান, ভাদ্র মাসের বৃষ্টি কম থাকায় আমন ধানে সেচ দিতে হয়েছে। একদিকে উৎপানদন খরচ বেড়ে যাবে।

সুন্দরপুর ইউনিয়নের কৃষক আনিছুর রহমান বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে আমন ধানের গাছগুলি সতেজ, সবল ও সবুজ হয়ে উঠেছে। তিনি জানান, বাতাসে আমন ধানের ক্ষেতগুলি দোলা খাচ্ছে।

কাহারোল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৩৪৯ হেঃ জমিতে আমন চাষ করা হয়েছে। গতবারের চেয়ে এবার ৪ হেক্টর জমিতে আমন চাষ বেশি হয়েছে।

কাহারোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান জানান, এবার উপজেলায় সকারিভাবে আমন চাষীদের পর্যাপ্ত প্রণোদনা দেওয়া হয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে রোগ বালাই কম রয়েছে। কৃষকদের রোগ বালাই দমনে পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বিক সহযোগীতা ও পরামর্শ দিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন

কাহারোল উপজেলা আমন ধানের ক্ষেতে সবুজের সমারোহ

আপডেট সময় : ০৩:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬