ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিতরা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন। তিনি জানান, এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ নিয়োগ নিয়ে অনেক মিডিয়ায় বিভ্রান্তিকর খবর প্রকাশ হয়েছে, এতে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত ১৩ হাজার ৮৫৪ জনের ফাইনাল আবেদন এসেছে। ডিপিও লেটার ইস্যুর সময় দেখা গেছে, অনেকের ঠিকানা পরিবর্তন হয়েছে এবং অনেকে ঠিকমতো যোগাযোগ করেননি। এসব তথ্য পর্যায়ক্রমে ওয়েবসাইটে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না তাদের নিয়ে আমরা কাজ করব।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী ছিল নিয়াবলি ১০ লাখ ৬৯ হাজার। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া মেইনটেইন করার জন্য আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের কাছে ৩৩ জনের ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে।

ডিপিও ইস্যু করে নিয়োগপত্র। সে সময় দেখা গিয়েছে তাদের ভেরিফিকেশন এবং অনেকেই ঠিকানা পাল্টিয়েছেন। সেগুলো পর্যায়ক্রমে তারা দিচ্ছে।’

পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে, ঠিকানা আসছে বলে জানান তিনি। বলেন, ‘যাদের হয়নি সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং সেগুলো রিভিউ করছি। ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।’

শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯টি। ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন এবং ৩ হাজার ৭৯ জন পেয়েছেন এ প্লাস।

তিনি বলেন, এবার আইন করে এসএসসি পরীক্ষায় খাতা পুনঃমূল্যায়নের সুযোগ রাখা হয়েছিল। পাস করা শিক্ষার্থীর সংখ্যার চেয়েও বেশি পুনঃমূল্যায়নের আবেদন পাওয়া গিয়েছিল। আগের দিনগুলোতে এ ব্যবস্থা না থাকায় অনেকে সঠিক ফলাফল থেকে বঞ্চিত হয়েছেন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর ১০০ জন গুণী শিক্ষককে ক্রেস্ট ও সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী। শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, আগে ১২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হতো। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষকরা দেশ ও জাতি গঠনের কাণ্ডারি। তাদের সুযোগ-সুবিধা কীভাবে আরও বাড়ানো যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০১:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬