ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া পরানো হয়েছে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 0

নিজের হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামান। মাথায় দেওয়া নিরাপত্তা হেলমেট ছুঁড়ে ফেলে তিনি বলেন, ‘সরকারের অবৈধ অর্ডার মানি না।’

শনিবার (৩ অক্টোবর) বিমানবন্দর থানার মামলায় তাকে আদালতে তোলা হলে তিনি বলেন, আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।

আদালতে নেয়ার সময় তিনি আরও বলেন, আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। এ সময় প্রিজনভ্যানের ভেতর থেকে আঙুল তুলে পুলিশকে শাসাতেও তাকে দেখা যায়। এক সময় তিনি হেলমেট ছুড়ে ফেলে দেন।

জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামান আরও বলেন, জুলুম, নির্যাতন করে আমাদেরকে থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে।

তিনি আরও বলেন, ভাইয়েরা, জনগণের অধিকার সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের জন্য লড়ব ইনশাআল্লাহ।

এ সময় জামায়াত সমর্থিত আইনজীবীরা আদালত অঙ্গনে শ্লোগান দেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া আখতারুজ্জামানকে শুক্রবার (২ অক্টোবর) রাতে বিমানবন্দর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত সোয়া ৭টার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ডিবি আখতারুজ্জামানকে থানায় দিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থানায় দায়ের করা কাজে বাধা দেয়ার মামলায় আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তসহ পরবর্তী আইনি কার্যক্রম বিমানবন্দর থানা পুলিশ পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন

‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া পরানো হয়েছে’

আপডেট সময় : ০২:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬