ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উজবেকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 0

যোগ করা সময়ের শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে হারিয়ে এএফসি উইমেনস অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। রুনা আক্তারের ৯০+৩ মিনিটের গোলে ২–১ ব্যবধানে জয় পেয়েছে সাইফুল বারী টিটুর দল। আগামী রোববার ফিলিপাইনকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর চীনে অনুষ্ঠেয় মূল পর্বের টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও উজবেকিস্তান। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা বাংলাদেশ চতুর্থ মিনিটেই এগিয়ে যায়।

মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের বাড়ানো পাস ডান প্রান্তে থাকা পূর্ণিমার কাছে পৌঁছালে গোলবার ছেড়ে এগিয়ে আসেন উজবেকিস্তানের গোলকিপার মারিয়া খালকুলোভা। তাকে ফাঁকি দিতে বুদ্ধিদীপ্ত চিপে বল জালে পাঠান আলমিনা। তাতেই দ্রুত লিড পেয়ে যায় বাংলাদেশ।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি টিটুর দল। ১৭ মিনিটে বাংলাদেশের বক্সের কাছে আইরিন খাতুনের ভুলের সুযোগ নেন লারাঙ্গিজ লাকায়েভা। বল কেড়ে নিয়ে বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানি রায়ের পাশ দিয়ে শট নেন তিনি। তাতে ম্যাচে সমতা ফেরে।

দ্বিতীয়ার্ধে দুই দলই সমানতালে লড়াই করে। দুই প্রান্তেই তৈরি হয় গোলের সুযোগ। বাংলাদেশের হয়ে ডান দিক দিয়ে বল নিয়ে উজবেকিস্তানের বক্সে ঢুকে গোলের চেষ্টা করেছিলেন আলপি আক্তার। তবে তার শট ঠেকিয়ে দেন খালকুলোভা।

ম্যাচের সময় যত গড়িয়েছে, উজবেকিস্তান ততই আক্রমণের চাপ বাড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই চাপই বাংলাদেশের জন্য জয়ের সুযোগ তৈরি করে দেয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সুরভী রানির থ্রু বল ধরে উজবেকিস্তানের গোলকিপারকে একা পেয়ে যান রুনা আক্তার। ঠান্ডা মাথায় দারুণ শটে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এনে দেন কাঙ্ক্ষিত জয়।

এই হারে বাছাইপর্ব থেকে উজবেকিস্তানের বিদায়ের পথ নিশ্চিত হয়েছে। সোমবার ফিলিপাইনের কাছে ৪–০ গোলে হারের পর বাংলাদেশের কাছেও হারল তারা। অন্যদিকে, বাংলাদেশের সামনে এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ। রোববার ফিলিপাইনকে হারাতে পারলেই ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।

এবারের বাছাইপর্বে আট গ্রুপের আট গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর চীনে অনুষ্ঠেয় এএফসি উইমেনস অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন

উজবেকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ

আপডেট সময় : ১১:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬