ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফের নিম্নচাপ নিয়ে আবহাওয়া দপ্তর থেকে বড় আপডেট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 0

এখনও পর্যন্ত বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি পুজোর আনন্দে। তবে পুজোর মধ্যে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আইএমডি। অক্টোবরের দ্বিতীয়ার্ধে রাজ্যের আবহাওয়ায় ধীরে ধীরে শীতের আমেজ আসতে পারে। তবে এই সময়ে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি হলে আবহাওয়ার স্বাভাবিক ছন্দে কিছুটা পরিবর্তন আসতে পারে।

আইএমডি-র পূর্বাভাস অনুসারে, আগামী দুই সপ্তাহে, অর্থাৎ ১৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকতে পারে। তবে সপ্তাহের শুরুতে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি, অক্টোবরের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও দেখছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরে আবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এখনই এই সম্ভাব্য নিম্নচাপের শক্তি, গতিপথ কিংবা বাংলার উপকূলে এর প্রভাব কতটা পড়বে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিম্নচাপ তৈরি হলে পরবর্তী পরিস্থিতি বোঝার জন্য আবহাওয়ার মডেলগুলির পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে হবে।

১৬ থেকে ২২ অক্টোবর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম এক থেকে দু’দিন কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে এরপর অধিকাংশ জায়গায় আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও সপ্তাহের প্রথমার্ধে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রার ক্ষেত্রেও প্রথম সপ্তাহে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই অঞ্চলেই দিনের সর্বোচ্চ এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে।

২৩ থেকে ২৯ অক্টোবর, অর্থাৎ পুজোর পর, দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে উপকূলবর্তী এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই সময়ে মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ, আগামী দুই সপ্তাহে উত্তরবঙ্গের বেশির ভাগ এলাকায় একটানা বৃষ্টির কোনও ইঙ্গিত আপাতত নেই। তাপমাত্রার ক্ষেত্রে সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। মৌসুমি প্রবণতা অনুযায়ী, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ,দুই জায়গাতেই দিনের সর্বোচ্চ এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে। এর ফলে অক্টোবরের শেষের দিকে আবহাওয়ায় হালকা শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই পূর্বাভাস থেকে এখনই জোরালো শীতের আগমন ধরে নেওয়া ঠিক হবে না।

রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

ফের নিম্নচাপ নিয়ে আবহাওয়া দপ্তর থেকে বড় আপডেট

আপডেট সময় : ১২:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬