ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 0

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ। গ্রেপ্তারের পর দিলীপ কুমার আগরওয়ালাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। সে সময় তার বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগ ছিল। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পরে জামিনে মুক্তি পান দিলীপ কুমার আগারওয়ালা। এবার সিআইডির একটি মামলার সূত্র ধরে তাকে আবারও গ্রেপ্তার করা হলো।

নিউজটি শেয়ার করুন

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬