ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির পর রিয়ালের নতুন আতঙ্কের নাম রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 0

এল ক্লাসিকোর মতো বড় মঞ্চে সব আলো নিজের দিকে টেনে নেওয়ার সুযোগ কে মিস করতে চায়? তবে এমন ম্যাচের জন্য যদি কোনো খেলোয়াড়ের বিশেষ অনুপ্রেরণা থেকে থাকে, তবে তিনি হলেন রাফিনিয়া।

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রাফিনিয়া গত সপ্তাহে চিকিৎসকদের কাছ থেকে খেলার সবুজ সংকেত (মেডিকেল ক্লিয়ারেন্স) পেয়েছেন। যদিও ওসাসুনার বিপক্ষে ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামেননি, তবে আগামী রোববারের ম্যাচে সুযোগ পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আত্মবিশ্বাসী।

তাছাড়া, রিয়াল মাদ্রিদ যেন তাঁর দারুণ এক পছন্দের শিকার! লস ব্লাঙ্কোরা হলো তাঁর ক্যারিয়ারের সেই প্রতিপক্ষ, যাদের বিরুদ্ধে তিনি সবচেয়ে বেশি ম্যাচে মুখোমুখি হয়েছেন, সবচেয়ে বেশি গোল করেছেন এবং কাকতালীয়ভাবে সবচেয়ে বেশিবার জয়ও তুলে নিয়েছেন (আতলেতিকো মাদ্রিদের সমান)। তার ওপর এই ম্যাচ জিতে যদি বার্সেলোনা শিরোপার পথ আরও সুগম করতে পারে, তবে এই ব্রাজিলিয়ান আন্তর্জাতিক তারকার জন্য উদ্দীপনার আর কোনো কমতি থাকে না।

হান্সি ফ্লিকের কৌশলে রাফিনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। তাঁর মাঠের তীব্রতা, লড়াকু মনোভাব এবং নিবেদিত প্রাণ তাঁকে ক্লাসিকোর মতো মঞ্চে প্রায় অপরিহার্য এক শক্তিতে পরিণত করেছে। আর ক্লাসিকো কখনোই অন্য দশটা সাধারণ ম্যাচের মতো নয়; এটি এমন এক দ্বৈরথ যা পুরো ফুটবল বিশ্বের দৃষ্টি এক নিমেষে থমকে দেয়।

এবারের দ্বৈরথটি আরও বেশি রোমাঞ্চকর, কারণ এখানে ঝুলছে লা লিগা শিরোপার ভাগ্য—যা লড়াইয়ের উত্তেজনা ও গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে বহু গুণ। তাই ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রাফিনিয়া মাঠে নামতে মরিয়া এবং রিয়াল মাদ্রিদকে সামনে পেলে নিজের সবচেয়ে বিধ্বংসী রূপটা আরও একবার ফুটিয়ে তুলতে চান।

২০২৪-২৫ মৌসুমে লা লিগার প্রথম দেখাতেই নিজের ছাপ রেখেছিলেন রাফিনিয়া। সান্তিয়াগো বার্নাবুতে বার্সেলোনার ৪-০ গোলের বড় জয়ের দিনে করেছিলেন এক গোল ও এক অ্যাসিস্ট। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলের জয়ে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচের মূল নায়ক বনে যান তিনি।

কাপ ফাইনালে গোল না পেলেও, লিগের দ্বিতীয় দেখায় অলিম্পিক স্টেডিয়াম অব মনজুইকে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে আবারও জোড়া গোল করে ছিলেন সমান গুরুত্বপূর্ণ।

সবশেষ মৌসুমে চোটের কারণে মাদ্রিদের মাঠে খেলা লিগ ম্যাচটি মিস করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা, যেটিতে হেরে গিয়েছিল হান্সি ফ্লিকের দল। তবে সুপার কাপের ফাইনালের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে নামেন এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজের পুরোনো রূপ তুলে ধরেন—দলের তিন গোলের দুটিই আসে তাঁর পা থেকে এবং আগের আসরের মতো আবারও ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাফিনিয়া।

তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে রাফিনিয়ার সম্পর্কের হিসাবটা কেবল গোল সংখ্যাতেই সীমাবদ্ধ নয়। নিজ ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১২টি ম্যাচে মুখোমুখি হওয়ার রেকর্ডও এই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই। এর পরেই রয়েছে বেনফিকা (১১ ম্যাচ) এবং আতলেটিকো মাদ্রিদ (১০ ম্যাচ)। তা ছাড়া, দিয়েগো সিমিওনের দলের পাশাপাশি রিয়াল মাদ্রিদকে তিনি হারিয়েছেনও সবচেয়ে বেশি—সর্বমোট ৮টি ম্যাচে ঝুলিতে পুরেছেন জয়! লস ব্লাঙ্কোদের বিপক্ষে তাঁর শেষ হারের স্বাদ পেতে হলে ফিরে যেতে হবে ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় সান্তিয়াগো বার্নাবেউতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচে।

সব মিলিয়ে ইঙ্গিত একটাই—আসন্ন এল ক্লাসিকোতে রাফিনিয়া যদি কিছু মিনিটের জন্যও মাঠে নামার সুযোগ পান, তবে আবারও তিনি হয়ে উঠতে পারেন ম্যাচের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তাঁর আগের সব কীর্তি আর বর্তমান আত্মবিশ্বাস এটাই প্রমাণ করে যে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার অন্যতম প্রধান ট্রাম্পকার্ড হতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ানই।

নিউজটি শেয়ার করুন

মেসির পর রিয়ালের নতুন আতঙ্কের নাম রাফিনিয়া

আপডেট সময় : ০১:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬