ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অসুর বিনাশে বিজয়ের দিন আজ, কাল প্রতিমা বিসর্জন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 1

চন্দ্রের নবম তিথিতে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী। দিনটি অসুর বিনাশের মধ্য দিয়ে অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির বিজয়ের প্রতীক। মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর পূজা, অঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন ভক্তরা। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

নবমীর পুণ্য তিথিতে দেবী দুর্গার কাছে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছেন ভক্তরা। দিনটি উপলক্ষে কল্পারম্ভ ও বিহিত পূজাসহ নানা ধর্মীয় আচার পালন করা হচ্ছে। পূজা শেষে দেবীর চরণে অঞ্জলি নিবেদন ও প্রসাদ গ্রহণ করছেন দর্শনার্থীরা। শাস্ত্রীয় রীতি অনুযায়ী, নবমীর পূজায় যজ্ঞের মাধ্যমে দেবীর উদ্দেশে আহুতি দেওয়া হয়।

হিন্দু শাস্ত্রমতে, মহিষাসুর বধের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটান দেবী দুর্গা। অন্যদিকে, রামায়ণের বর্ণনা অনুযায়ী, রাবণ বধের আগে শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেছিলেন। এ কারণে মহানবমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

মহাঅষ্টমীর কুমারী পূজার পর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। এই পূজায় দেবীকে চামুণ্ডারূপে আরাধনা করা হয়। মহানবমীর পূজা শেষে যথারীতি থাকে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন ভক্তরা।

এদিকে, দুর্গোৎসবের শেষ পর্ব ঘিরে ভক্তদের মধ্যে যেমন আনন্দ, তেমনি রয়েছে বিদায়ের বিষাদ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীর গৃহে ফিরে যাবেন। আগামীকাল বিজয়া দশমীতে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে প্রতিমা বিসর্জন।

মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে বুধবার বিকেল ৩টার পর রাজধানীর পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। শোভাযাত্রা শেষে সদরঘাটের ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর মধ্য দিয়েই শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

নিউজটি শেয়ার করুন

অসুর বিনাশে বিজয়ের দিন আজ, কাল প্রতিমা বিসর্জন

আপডেট সময় : ১২:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬