ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 74

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি ও মাই টিভি জেলা প্রতিনিধি দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে নিজ অফিসের কাজ শেষে বাতেন খাঁর মোড়ে বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়। তারেক আজিজকে ভাঙ্গা চায়ের কাপ দিয়ে আঘাত করলে তার হাতের আঙুল কেটে যায়।

হামলার পর সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগী ২ সাংবাদিকের শরীরে আঘাতে চিহ্ন আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

তিনি আরও বলেন, রাব্বীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহত

আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬