তেহরানের যুদ্ধবিধ্বস্ত এলাকার ৮০ শতাংশ মেরামত সম্পন্ন

- আপডেট সময় : ১১:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 68
ইরানের রাজধানী তেহরানের যুদ্ধবিধ্বস্ত স্থানগুলোর প্রায় ৮০ শতাংশ মেরামত বা পুনর্গঠন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি।
তেহরানের ডেপুটি গভর্নর সৈয়দ কামালউদ্দিন মিরজাফারিয়ানকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় আরোপিত যুদ্ধের সময় মার্কিন-জায়নবাদী হামলায় তেহরান প্রদেশের ৬০ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
হামলায় ইরানের সেতু, সমুদ্রবন্দর, রেলওয়ে নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রসহ বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র এবং পানি শোধন কেন্দ্র সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক হাসপাতাল, স্কুল এবং বেসামরিক মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সূত্র: আল-জাজিরা























