আমেরিকার বিমানঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / 30
ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর ভোরে চালানো হামলার জবাবে একটি “আমেরিকান বিমানঘাঁটিতে আঘাত হেনেছে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর ৪:৫০ মিনিটে (জিএমটি ০১:২০) এই হামলা চালানো হয়।
তারা এই বিমানঘাঁটিটিকে মার্কিন “আগ্রাসনের” উৎস হিসেবে চিহ্নিত করলেও এটি কোথায় অবস্থিত সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানায়নি।
মার্কিন সামরিক বাহিনী বন্দর আব্বাসের উপকণ্ঠে একটি এলাকায় আঘাত হানার পর পরই ইরানের পক্ষ থেকে এই পাল্টা হামলার ঘোষণা আসে। বিবৃতিতে আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো ‘আগ্রাসন অনুত্তরিত থাকবে না’ এবং পরবর্তীতে কোনো সামরিক পদক্ষেপ নেয়া হলে তার আরও ‘অনমনীয় ও জোরালো’ জবাব দেয়া হবে। সূত্র: আলজাজিরা
ট্যাগস :
হামলা























Iran envoy says friendly nations to get ‘special’ Hormuz fee treatment