ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হারের পর ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 9

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ২-১ গোলে হারের পর দেশবাসী ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন সেলেসাওদের ডিফেন্ডার মার্কিনিয়োস।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘এখন এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে এবং যারা মাঠে এসে আমাদের খেলা দেখেছেন, সবার কাছে ক্ষমা চাচ্ছি। ভুল থেকে শিক্ষা নিতে হবে। আর আগামী প্রজন্মের যারা দলে থাকবে, তাদের জন্য আমি দেশের মানুষের কাছে এখন থেকেই সমর্থনের অনুরোধ করছি। সামনে ৪টি বছর সময় আছে, তারা যেন কঠোর পরিশ্রম করতে পারে এবং আগামী বিশ্বকাপে বড় কিছু অর্জন করতে পারে।’

এদিন শুরুতে এগিয়ে যেতে পারত ব্রাজিলই। কিন্তু ব্রুনো গিমারায়েস পেনাল্টি মিস করেন। পরে সহজ সুযোগে গোল মিস করেন এন্দ্রিক। বিপরীতে সুযোগ কাজে লাগিয়েছেন আর্লিং হলান্ড। তাঁর জোড়া গোলেই জিতেছে নরওয়ে।

মার্কিনিয়োস বলেন, ‘নরওয়ে দলের খেলোয়াড়রা আজকে তাদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে। অন্যদিকে, আমরা আমাদের পাওয়া সুযোগগুলো হেলায় হারিয়েছি। আমরা পেনাল্টি পেয়েছিলাম, আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। আমার মনে হয় বিশ্বকাপ এমন একটা জায়গা যেখানে যে দল কম ভুল করবে, তারাই পরের পর্বে যাবে এবং শেষ পর্যন্ত জয়ী হবে।’

‘আমি মনে করি দোষটা আমারই, তাই না? একজন অধিনায়ক হিসেবে এবং দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাদের এই ব্যর্থতার দায় নিজেদের কাঁধে তুলে নেওয়া উচিত, যাতে নতুন প্রজন্মের ওপর চাপ না পড়ে এবং তারা শান্তিতে কাজ করার সুযোগ পায়।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হারের পর ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

আপডেট সময় : ১১:৩৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬