ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন আবুল কাসেম ফজলুল হক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 12

শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহ রাখা হবে বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরপর জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশিষ্ট এই শিক্ষাবিদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক গতকাল রোববার ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

পরিবারের সদস্যরা জানান, বিশিষ্ট এই শিক্ষাবিদ গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারাল।

তিনি বলেন, তার মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন আবুল কাসেম ফজলুল হক

আপডেট সময় : ০১:০২:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬