ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা সচেতন গ্রাহক ফোরামের
- আপডেট সময় : ০২:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 17
ইসলামী ব্যাংক রক্ষায় ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সচেতন গ্রাহক ফোরাম। আগামী ১৮ জুলাই জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।
আজ (সোমবার, ৬ জুলাই) সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এসময় বক্তারা অভিযোগ করেন, ব্যাংকটিকে নতুন কোনো ফ্যাসিস্ট গোষ্ঠীর হাতে তুলে দিতে ষড়যন্ত্র করছে বাংলাদেশ ব্যাংক।
সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নুর-উন-নবি মানিক আন্দোলনের বিস্তারিত সূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৯ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল। এরপর ১৪ জুলাই দেশের সকল জেলা শহরের শাখাগুলোর সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন গ্রাহকরা। আর সবশেষে ১৮ জুলাই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।
লিখিত বক্তব্যে সভাপতি জানান, আন্দোলনের আগেই বাংলাদেশ ব্যাংক তাদের দাবি মেনে নিয়ে ইসলামী ব্যাংকের অস্থিরতা দূর করবেন৷ যদি তা না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন তারা।























সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী