আগস্টে দুই দফায় ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ
- আপডেট সময় : ০৩:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 11
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মিলতে পারে দুই দফায় টানা চার দিন করে মোট ৮ দিনের ছুটির সুযোগ। ২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
ক্যালেন্ডার অনুযায়ী, আগস্ট মাসের দুটি সাধারণ বা সাধারণ নির্বাহী ছুটির সঙ্গে মাত্র একদিন করে ঐচ্ছিক ছুটি অথবা নৈমিত্তিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট দুইবার চার দিন করে এই লম্বা অবকাশ উপভোগ করা সম্ভব হবে। নিচে ছুটির সেই সহজ সমীকরণটি বিস্তারিত তুলে ধরা হলো:
আগস্টের শুরুতেই প্রথম দফায় লম্বা ছুটির সুযোগ রয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী:
৫ আগস্ট (বুধবার): জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে।
৬ আগস্ট (বৃহস্পতিবার): এই দিনটি মূলত অফিস খোলা বা কার্যদিবস।
৭ ও ৮ আগস্ট (শুক্রবার ও শনিবার): সাপ্তাহিক ছুটি।
ছুটির সমীকরণ: কোনো সরকারি চাকরিজীবী যদি মাঝখানের দিন অর্থাৎ ৬ আগস্ট (বৃহস্পতিবার) একদিনের নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে ৫ আগস্টের ছুটির সাথে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে একনাগাড়ে টানা ৪ দিনের লম্বা ছুটি পেয়ে যাবেন।
আগস্ট মাসের শেষের দিকে পবিত্র ধর্মীয় উৎসব উপলক্ষে দ্বিতীয় দফায় আবারও মিলছে একই সুবিধা:
২৬ আগস্ট (বুধবার): চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশজুড়ে সাধারণ সরকারি ছুটি থাকবে।
২৭ আগস্ট (বৃহস্পতিবার): এই দিনটি যথারীতি অফিস খোলা থাকবে।
২৮ ও ২৯ আগস্ট (শুক্রবার ও শনিবার): সাপ্তাহিক ছুটি।
ছুটির সমীকরণ: এক্ষেত্রেও যদি কেউ ২৭ আগস্ট (বৃহস্পতিবার) একদিনের ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি ম্যানেজ করতে পারেন, তবে ২৬ আগস্ট বুধবারের ছুটির সঙ্গে মিলিয়ে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা ৪ দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।
একই মাসে দুই দফায় এমন লম্বা ছুটির সুযোগ আসায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে গ্রামের বাড়ি যাওয়া কিংবা দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা এখনই শুরু করে দিয়েছেন।

























মাশহাদে চিরশায়িত খামেনি, জনসমুদ্রে ট্রাম্পবিরোধী স্লোগান