ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১০ জেলায় বন্যার আশঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 19

দেশের বেশকিছু অঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বুধবার (৫ আগস্ট) দেশের নদ-নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিন এসব নদীর বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে উল্লেখিত সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে অথবা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুলাই নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী একদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। এ ছাড়া কংস নদীর পানি সমতলও আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিন এসব নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী ২ দিন স্থিতিশীল ও পরবর্তী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশের ১০ জেলায় বন্যার আশঙ্কা

আপডেট সময় : ১০:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬