এমবাপের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল
- আপডেট সময় : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 8
টানা তিন জয়ে লিগ শুরুর পর হঠাৎই হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নষ্ট করল না স্প্যানিশ জায়ান্টরা। কিলিয়ান এমবাপের জোড়া গোলের সৌজন্যে এক ম্যাচ পরই আবার জয়ের মুখ দেখল হোসে মরিনিয়োর শিষ্যরা।
স্প্যানিশ লা লিগায় শনিবার রাতের ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এমবাপের জোড়া গোলের পাশাপাশি আলভারো কারেয়াস ও জুড বেলিংহাম করেছেন একটি করে গোল।
ম্যাচে পূর্ণ দাপটই ছিল রিয়ালের। প্রায় ৫৫ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য ২৩টি শট করে তারা। এর মধ্যে ১১টিই ছিল লক্ষ্য বরাবর। প্রতিপক্ষ গোলকিপারের দৃঢ়তায় চারটির বেশি গোল পায়নি রিয়াল।
অবশ্য রায়ো ভায়োকানোও কম যায়নি। গোলের জন্য ১৮টি শট করে ৭টিই লক্ষ্যে রাখে তারা। তবে থিবো কর্তোয়ার গ্লাভস ভেদ করে একবারের বেশি বল জালে পাঠাতে পারেনি তারা।
পরপর তিন জয়ে লিগ শুরু করার পর রিয়াল বেটিসের বিপক্ষে হেরে গিয়েছিল রিয়াল। এবার জয়ে ফিরে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে তারা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গত দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ঘরের মাঠে ভায়োকানোর বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল করে ফেলে রিয়াল। ম্যাচের ১৩ মিনিটের মাথায় বল নিয়ে ডি-বক্সে ঢুকে যাওয়ার পর ফাউলের শিকার হন কারেয়াস। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে কোনো ভুল হয়নি এমবাপের।
তিন মিনিট পর কারেয়াস নিজেই কাঁপান জাল। এমবাপের সঙ্গে দারুণভাবে বল দেওয়া-নেওয়ার পর দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন কারেয়াস।
এরপর ৩৫ মিনিটের মাথায় বেলিংহামের গোল। বাম পাশে দারুণ পাসে বল বানিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম ছোঁয়ায় বাকি কাজ সারেন ইংলিশ তারকা।
বিরতির আগেই তিন গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভায়োকানো। তবে দ্বিতীয়ার্ধে ফিরে রিয়ালের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে একটি গোল শোধ করে দেন সার্জিও ক্যামেলো। এরপর অবশ্য আর জালের দেখা পায়নি তারা।
উল্টো ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর স্টপেজ টাইমের প্রথম মিনিটে আর্দা গুলারের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন এমবাপে। সব মিলিয়ে চলতি লিগে এমবাপের গোল হয়ে গেল ৬টি।



























স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম