ফ্রান্সে তীব্র হচ্ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬
- / 0
ফ্রান্সে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্রতা বাড়ছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন, প্রায় দুই সপ্তাহে বিক্ষোভের আঁচ পৌঁছেছে পুরো ফ্রান্সের প্রায় ১ হাজার ২০০ হাইস্কুলে। রাজধানী প্যারিস থেকে শুরু করে মার্সেইল, স্ট্র্যাটসবার্গ, তুর্স, লিলেসহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ-অগ্নিসংযোগ।
অনেক জায়গায় কিশোর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়ায় পুলিশ। কিছু এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোঁড়ে কাঁদানে গ্যাস আর রাবার বুলেট।
উল্লেখ্য, শিক্ষকের সংকটসহ নানা সমস্যার মুখে সরকারের জাতীয় বাজেট ছাঁট প্রস্তাব সামনে রেখে শুরু হয় এ বিক্ষোভ, যা রূপ নেয় জাতীয় পর্যায়ে ধর্মঘট আর অবরোধে।

























