ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ট্র্যাক নির্মাণের আশ্বাস অর্থমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 1

চট্টগ্রামের পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিমানবন্দর সড়কে ট্র্যাকটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে। পাশাপাশি মানুষের হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে নানা ধরনের উন্নয়ন হচ্ছে। তবে সাইকেল চালান, এমন মানুষদের জন্যও জায়গা রাখতে হবে। সরকারের নীতি সবার জন্য উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি গোষ্ঠীর প্রতি সরকারের দায়িত্ব রয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সারা বিশ্বে সাইকেল ট্র্যাক রয়েছে। অনেক মানুষ সাইকেলে করে অফিসে যাতায়াত করেন। যানবাহনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাইকেলের ব্যবহার বাড়ানোর পাশাপাশি শারীরিক সুস্থতার জন্যও এটি উপকারী।

তিনি বলেন, ‘সাইক্লিস্টদের জন্য একটা স্পেস দেওয়ার জন্য চট্টগ্রামের মেয়র সাহেব উদ্যোগ নিয়েছেন। এটার জন্য অনেকবার উনার সঙ্গে আলাপ হয়েছে। আজ সাইক্লিস্টদের জন্য যেটা হয়েছে, এটা মাত্র শুরু।’

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, মানুষ যেন সাইকেলে করে যাতায়াত করতে পারে, বিনোদন ও শরীরচর্চার জন্য সাইকেল চালাতে পারে, সে ব্যবস্থা করতে হবে। ক্রমান্বয়ে নগরের বিভিন্ন স্থানে আরও ট্র্যাক নির্মাণ করা হবে।

সাইকেল ট্র্যাকের পাশাপাশি হাঁটার জায়গা তৈরির ওপরও জোর দেন তিনি। অর্থমন্ত্রী বলেন, জায়গার অভাবে অনেকে হাঁটতে পারেন না, ঘরবন্দী হয়ে থাকেন। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে খালের দুই পাড়ে সম্ভব হলে হাঁটার রাস্তা তৈরির অনুরোধ জানিয়েছেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ঘরে বন্দী হলে মানুষের মানসিক অবস্থা আরও খারাপ হবে। একটা মানসিক সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে বিশ্বে। সেটাও বাংলাদেশে হচ্ছে। মানুষকে বাইরে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। হাঁটার জন্য পথ করে দিতে হবে। সাইকেল চালানোর জন্য পথ করে দিতে হবে।’

আগের দিনগুলোতে নাগরিকদের এসব চাহিদা যথাযথভাবে সামনে আনা হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখন সরকার প্রত্যেক নাগরিকের চাহিদা একে একে পূরণের চেষ্টা করছে।

অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান ও এনামকে নিজ নিজ এলাকায় সাইকেল চালানোর রাস্তা এবং হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে এ ধরনের প্রকল্প গ্রহণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

অর্থমন্ত্রী বলেন, ‘এটা কোনো লাক্সারি না, এটা দৈনন্দিন জীবনের চাহিদা। একটি সভ্য দেশের, উন্নত দেশের সাধারণ নাগরিকের এগুলো চাহিদা। এগুলো আমাদের পূরণ করতে হবে। সবার জন্য জায়গা সৃষ্টি করতে হবে।’

অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার লক্ষ্যের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনীতি ও বিএনপির নির্বাচনী ইশতেহারেও সবার জন্য সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে। সাইকেল ট্র্যাক নির্মাণ সেই উদ্যোগেরই একটি অংশ।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাইকেল ট্র্যাকটি উদ্বোধন করেন। পরে অর্থমন্ত্রী ও মেয়র ট্র্যাকে সাইকেল চালান।

নিউজটি শেয়ার করুন

আরও ট্র্যাক নির্মাণের আশ্বাস অর্থমন্ত্রীর

আপডেট সময় : ০৪:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬