আ. লীগ সরকারের সব সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 0
কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগ সরকারের সব সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির ৮ম জাতীয় সম্মেলনে এ কথা জানান তিনি।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সরকার গঠনের ৫ মাসের মাথায় দুইটি লংমার্চ করেছে বিরোধী দল। আরও একটি করার কথা বলছে তারা।
তিনি বলেন, দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিলো। প্রতিবারই এ সঙ্কট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।




















