ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশা, আর্সেনালের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 1

ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশার বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এবার লিডস ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করে অস্বস্তিকর এক সপ্তাহ শেষ করেছে রেড ডেভিলস। অন্যদিকে, নিজেদের সেরা ছন্দে না থেকেও ননি মাদুয়েকের শেষদিকের গোলে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ ব্যবধানে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে আর্সেনাল।

রোববার (১৮ অক্টোবর) রাতের এই ফলে চাপে থাকা ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের দুশ্চিন্তা আরও বেড়েছে। বিপরীতে, কষ্টের জয় নিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে এনেছে আর্সেনাল। ৭ ম্যাচে ২১ পয়েন্ট সিটির। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আর ৭ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে ইউনাইটেড।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের নয় ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এমন পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী লিডসের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই খেলতে নামে দলটি। কিন্তু শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি ক্যারিকের শিষ্যরা।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের সুযোগ তৈরি হচ্ছিল কম। ২৬ মিনিটে নিকো এলভেদির হেড দারুণভাবে ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক সেন্নে ল্যামেন্স। এর এক মিনিট পর ইউরি টিলেমান্সের চমৎকার ক্রস থেকে হেড করেও লক্ষ্যভ্রষ্ট হন ব্রায়ান এমবিউমো। পরে তার আরেকটি শট সহজেই ঠেকিয়ে দেন লিডস গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। তবে ৩৫ মিনিটে আর ভুল করেননি এমবিউমো। ডান দিক থেকে টিলেমান্সের নিচু ক্রস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। চলতি প্রিমিয়ার লিগে এটি ছিল তার চতুর্থ গোল।

বিরতির পর মার্তিনেজকে তুলে নিয়ে মরক্কোর নুসাইর মাজরাউইকে মাঠে নামায় ইউনাইটেড। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে স্বাগতিকেরা। ৫১ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে তারিক মুহারেমোভিচের হেডের পর বল বুকে নিয়ন্ত্রণে এনে দুর্দান্তভাবে জালে পাঠান ডমিনিক ক্যালভার্ট-লুইন। তাতে ১-১ সমতায় ফেরে লিডস।

এরপর ইউনাইটেডকে বেশির ভাগ সময় পাল্টা আক্রমণেই সীমাবদ্ধ রাখে স্বাগতিকেরা। জয়সূচক গোলের আশায় মেসন মাউন্ট ও মাতেউস কুনিয়াকে মাঠে নামান ক্যারিক। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা পায়নি।

দিনের অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে আর্সেনালকে। পুরো ম্যাচে ছন্দহীন ফুটবলের পর ৮০ মিনিটে ননি মাদুয়েকের গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মিকেল আরতেতার দল। শনিবার ইপসউইচ টাউনকে ৩-২ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। ফলে শীর্ষে থাকা সিটির সঙ্গে ব্যবধান কমাতে আর্সেনালের জন্য জয়টি ছিল গুরুত্বপূর্ণ।

গত ১৯ সেপ্টেম্বর ব্রাইটনের কাছে ৩-০ গোলে হারের পর টানা তিন ম্যাচ জিতল গানাররা। এর আগে লিগে লিডস এবং চ্যাম্পিয়নস লিগে লিলের বিপক্ষে জয় পেয়েছিল তারা।

গত মৌসুমে ২২ বছর পর লিগ শিরোপা জেতা আর্সেনাল এবারও ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছে। তবে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে পারফরম্যান্সে সেই আত্মবিশ্বাসী ও গতিময় ফুটবলের ছাপ ছিল না। তারপরও সাত লিগ ম্যাচের মধ্যে ছয়টিতে জয় তুলে নেয়ার সক্ষমতা দেখিয়েছে দলটি।

নিউজটি শেয়ার করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশা, আর্সেনালের কষ্টের জয়

আপডেট সময় : ০১:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬