ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরও এক ধাপ এগোলেন রোনালদোর ছেলে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 2

বাবার পথেই এগোচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র। পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর বড় ছেলে। আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের দলে জায়গা হয়েছে তার।

১১ নভেম্বর অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের যাত্রা শুরু করবে পর্তুগাল। এরপর ১৪ নভেম্বর তারা বুলগেরিয়ার মুখোমুখি হবে এবং ১৭ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে খেলবে।

পরবর্তী বাছাইপর্বে জায়গা নিশ্চিত করতে গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হবে পর্তুগালকে। তিনটি ম্যাচই হবে ওইরাসের পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ সদর দপ্তরে। এই তিন ম্যাচের জন্যই দলে রাখা হয়েছে ক্রিস্তিয়ানিনহো নামে পরিচিত রোনালদোর ছেলেকে।

১৬ বছর বয়সী ক্রিস্তিয়ানো জুনিয়র খেলেন উইঙ্গার হিসেবে। বাবার বর্তমান ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে খেলছেন তিনি। এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলেও খেলেছেন।

অনূর্ধ্ব-১৫ পর্যায়ে একটি টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করেছিলেন রোনালদো জুনিয়র। তার দলও জিতেছিল সেই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন আরও দুটি প্রতিযোগিতায়। এই পর্যায়ে ৯ ম্যাচে করেছেন তিন গোল।

ছেলের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পাওয়ার খবরের পাশাপাশি পর্তুগালের সিনিয়র দলেও এখন নজর রোনালদোর দিকে। শুক্রবার জাতীয় দলের পরবর্তী স্কোয়াড ঘোষণা করবে পর্তুগাল। সেখানে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড থাকবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আরও এক ধাপ এগোলেন রোনালদোর ছেলে

আপডেট সময় : ০১:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬