ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • / 224

অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে বাকি থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো। কবে নাগাদ পরীক্ষাগুলো হতে পারে বা কবে নতুন সময়সূচি প্রকাশ হবে তা সম্পর্কে কিছুই জানানো হয়নি।

আজ বুধবার বেলা ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশ থেকে এসব তথ্য জানা গেছে। আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

আদেশে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।

চলমান পরিস্থিতিতে প্রথমে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

নিউজটি শেয়ার করুন

অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ০২:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪