ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে শঙ্কিত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / 124

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলে আমেরিকায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হওয়া নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানান।

বাইডেন বলেন, ‘যদি ট্রাম্প পরাজিত হয় তাহলে আমি মোটেও আত্মবিশ্বাসী নয়। তিনি যা বলে তাঁর অর্থ কী? আমরা তাঁর কথাকে গুরুতরভাবে নিই না। কিন্তু তিনি বোঝাতে চেয়েছে যদি আমরা হারি তাহলে রক্তগঙ্গা বইবে।’

এদিকে নিজের নির্বাচনী প্রচার শুরু করেছেন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। তিনি তাঁর রানিংমেট টিম ওয়ালজকে নিয়ে শুরু করেছেন প্রচার।

প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন রাজনৈতিক দলের জন্য বড় চমক ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস। আসন্ন নভেম্বরে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারলে তিনিই হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

আমেরিকায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে শঙ্কিত বাইডেন

আপডেট সময় : ০১:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪