ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তজুড়ে রেড এলার্ট জারি

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / 189

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তজুড়ে রেড এলার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বৃদ্ধি করা হয়েছে টহল। সীমান্তের ওপারেও ভারতীয় বিএসএফ কড়া টহল রেখেছে বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তিন পাশ জুড়েই ২৮৪ কিলোমিটার ভারতীয় সীমান্ত। দীর্ঘ এই সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি, নীলফামারী ৫৬ বিজিবি এবং ঠাকুরগাও ৫০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। দেশের চলমান অস্থিরতার মধ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং দেশ থেকে কোনো দূস্কৃতিকারী অবৈধপথে ভারত যেতে না পারে এজন্য সীমান্তে কড়া নজরদারিসহ রেড এলার্ড জারি করে বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, উভয় সীমান্তেই রেড এলার্ট জারি রয়েছে। ভারত তাদের নিরাপত্তার স্বার্থে আগেই রেড অ্যালার্ট করেছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমারাও সীমান্তে টহল বৃদ্ধিসহ পুরো সীমান্তে রেড এলার্ট জারি করেছি।

তিনি আরও বলেন,পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে যেন কোনো দুষ্কৃতিকারী দেশত্যাগ না করতে পারে সেই কারণে এই রেড এলার্ট জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তজুড়ে রেড এলার্ট জারি

আপডেট সময় : ০১:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪