ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ ছিলো অনুঘটক’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / 147

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় তখনকার বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার (১৬ই নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন।

টিআইবি’র আয়োজিত অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত।

বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক।

অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

নিউজটি শেয়ার করুন

‘হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ ছিলো অনুঘটক’

আপডেট সময় : ০১:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪