ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫ সাল হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের বছর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 126

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, ২০২৫ সাল হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর।

বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর বলেন, নতুন বছরেই বিগত ১৬ বছরের অপকর্মের বিচার কাজ চলবে। আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে।

প্রধান বিচারপতির সম্মতির পরই ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারিক কাজ শুরু হবে। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্ত করা হচ্ছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত হলেও ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে বলে জানান তাজুল ইসলাম।

এদিকে, ৫ আগস্ট চানখাঁরপুলে পাঁচজনকে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে দায়িত্ব পালনের জন্য আরও চার প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

২০২৫ সাল হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের বছর

আপডেট সময় : ০৮:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫