ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 114

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে যেকোনো সময়ে যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ জন্য তিনি রাশিয়ার ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রোববার চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেতর পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছেন জেলেনস্কি। সেখানে তিনি এসব মন্তব্য করেন।

মিত্রদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘মস্কোর ওপর চাপ না বাড়ালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাত শেষ করতে বাস্তব কোনো পদক্ষেপ নেবেন না।’

জেলেনস্কি তাঁর বক্তব্যে বলেন, আমাদের বিশ্বাস, চাপ প্রয়োগ না করলে রাশিয়া যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেবে না। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মস্কো আজ ৫৪ দিন ধরে উপেক্ষা করছে।

এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, ‘যেকোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব—এটি আমরা বিশ্বাস করি। এমনকি সেটি আজ থেকেও হতে পারে। আর এই যুদ্ধবিরতি অন্তত ৩০ দিন চলা উচিত, যাতে কূটনৈতিক আলোচনার জন্য সত্যিকারের সুযোগ তৈরি হয়।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮ থেকে ১০ মে—তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তবে জেলেনস্কি এ যুদ্ধবিরতি মেনে নেননি। তারও আগে ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এ ধরনের যুদ্ধবিরতি অর্থহীন। যুদ্ধবিরতি কমপক্ষে ৩০ দিনের জন্য হওয়া উচিত, যেটির প্রস্তাব যুক্তরাষ্ট্র গত মার্চ মাসে দিয়েছে।’

জেলেনস্কি বলেন, ‘৯ মে বিজয় দিবসের প্যারেডে ট্যাংকের প্রদর্শনী না করে পুতিনের উচিত ছিল, কীভাবে এই যুদ্ধ বাস্তবভাবে শেষ করা যায়, তা নিয়ে চিন্তা করা।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশকিছু এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। চলতি বছরে জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এই যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে দুই পক্ষের সঙ্গেই কথা বলেছে ট্রাম্প প্রশাসন। তবে এখনো কোনো সমাধান আসেনি।

নিউজটি শেয়ার করুন

যেকোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব: জেলেনস্কি

আপডেট সময় : ১২:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫