ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৮:৫০ অপরাহ্ন, রোববার, ১ জুন ২০২৫
  • / 142

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঘটনাটি ঘটে। শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। তিনি একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

নিহত যুবকের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানান। তিনি বলেন, ‘বিএসএফ প্রদীপের বাঁ পায়ে গুলি করে। গুলিতে রক্তক্ষরণ হয়ে সে মারা যায়।’

বিজিবি- ৪৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এস.এম জাকারিয়া জানান, ঘটনাটি তারা লোকমুখে শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিংয়ের অভিযোগ কেউ করেনি এখনো। বিএসএফের পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

আপডেট সময় : ০৯:৪৮:৫০ অপরাহ্ন, রোববার, ১ জুন ২০২৫