ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সীমান্ত দিয়ে ২২ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 108

ময়মনসিংহের ভারত সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ। সোমবার (২ জুন) মধ্যরাতের পর তাদের ‘পুশ ইন’ করা হয়। আজ (মঙ্গলবার, ৩ জুন) বিজিবি এই তথ্য জানিয়েছে।

ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্ট দিয়ে ‘পুশ ইন’ করা হয় দুই পরিবারের নারী,পুরুষ ও শিশুসহ ১২ জনকে। গুজরাট পুলিশের হাতে আটক হওয়া এই ১২ জনকে গোহাটি বিমানবন্দর ও মেঘালয় হয়ে তাদের ‘পুশ ইন’ করা হয়।

বিজিপি মুন্সিপাড়া ক্যাম্পে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এদের বাড়ি সিরাজগঞ্জ, নড়াইল ও খুলনা জেলায় বলে জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছে।

হালুয়াঘাট সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ করা হয়েছে আরো ১০ জনকে। হালুয়াঘাটের সূর্যপুর বিজিবি ক্যাম্পে আটক ১০ জনের মধ্যে ৯ জন নারী ও একজন মেয়ে শিশু রয়েছে। ভারতের মেঘালয় থেকে বিএসএফ তাদের ‘পুশ ইন’ করে। বিজিবি জানায় এদের বাড়ি খুলনায়।

বিজিবির-৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান জানান, রাতে খবর পেয়ে তাদের আটক করা হয়। ক্যাম্পে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহ সীমান্ত দিয়ে ২২ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ

আপডেট সময় : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫