ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 112

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময় বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। আজ (বুধবার, ৪ জুন) বন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্দর সূত্র থেকে জানা যায়, সোনামসজিদ আমদানি ও রপ্তানি গ্রুপ এবং বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে একটি পত্রে বাংলাদেশ এবং ভারতের সংশ্লিষ্ট সব পক্ষকে বন্ধের বিষয়টি অবহিত করেন। সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারত থেকে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে কোনো পণ্য রপ্তানি করা হবে না। ফলে ১০ দিন বন্দরটির আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আবার ১৫ জুন থেকে পুনরায় আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে। তবে রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে।

নিউজটি শেয়ার করুন

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ থাকবে

আপডেট সময় : ০৪:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫