ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ডেট মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / 155

এলজিআরডি, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন।’ আজ (সোমবার, ৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ বলেন, ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছেন। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে।’

এসময় গুজব ইস্যুতে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে, তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এটা করে থাকেন।’

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের ডেট মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: উপদেষ্টা আসিফ

আপডেট সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫