ঢাকা ১০:২০ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের দৃঢ়তায় স্বৈরাচারের পতন হয়েছে: টুকু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 164

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘তারেক রহমানের দৃঢ়তার কারণেই স্বৈরাচারের পতন হয়েছে। বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। বিএনপি এই দেশে টিকে থাকবে, অনেকেই হারিয়ে যাবে।’

মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে সদর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘বিএনপি কখনো ধোঁকাবাজির রাজনীতি করে না। জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করাই বিএনপির মূল নীতি। আমরা সবসময়ই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছি।’

অনুষ্ঠানে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কবিরুজ্জামান সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের দৃঢ়তায় স্বৈরাচারের পতন হয়েছে: টুকু

আপডেট সময় : ১১:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫