ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হামলায় আরও দুই জেনারেলের মৃত্যু: ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 101

গতকাল শুক্রবার ভোরে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় উচ্চ পর্যায়ের আরও দুই জেনারেলের মৃত্যুর খবর জানিয়েছে ইরান। ওই দুই কর্মকর্তা হলেন, ইরানের আমর্ড ফোর্সের অপারেশন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহাদি রাব্বানি এবং আমর্ড ফোর্সের গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা মেহরাবি। শনিবার (১৪ জুন) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর তাসনিম নিউজ

গতকাল ইরানের রাজধানী তেহেরানে আবাসিক ভবনসহ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় হামলা চালায় ইসরায়েল।

এ হামলায় ইরানের আমর্ড ফোর্সের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামি রেভল্যুশনারি গার্ড করর্পের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সেন্ট্রারাল হেডকোয়াটার্সের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা কমান্ডার মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহসহ আরও ছয়জন পারমাণু বিজ্ঞানী নিহত হয়েছে।

এ ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ার দেন। পরবর্তীতে গতকাল রাতেই ইরান তেল আবিবে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের হামলায় আরও দুই জেনারেলের মৃত্যু: ইরান

আপডেট সময় : ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫