ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না: এ জেড এম জাহিদ হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, রোববার, ১৩ জুলাই ২০২৫
  • / 71

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (রোববার, ১৩ জুলাই) দুপুরে সিলেট মহানগরীর পিটি আই মিলনায়তনে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সরকারের অভ্যন্তরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে বলেই তাদের ডানে বামে অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না।’

মিটফোর্ডের ঘটনা প্রসঙ্গে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে।’

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে বিএনপি বহিষ্কারসহ সকল ধরনের প্রতিবাদ জানিয়েছে কিন্তু এখনো অনেককে গ্রেপ্তার করা হয়নি। এটা সরকারের ব্যর্থতা।’

এসময় তিনি আশ্বস্ত করেন বিএনপি অতীতেও অন্যায়কারীকে প্রশ্রয় দেয়নি, আগামীতেও দিবে না। সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি খেয়াল করেন- ঘটনা ঘটলে দেশে একটি সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন-আদালত আছে। তাদের কাছে আপনি দাবি করেন। আপনি কী করতেছেন? বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক দিয়ে মিছিল করাচ্ছেন। আপনি কি চান যে আমরা পাল্টা মিছিল করি? এই উস্কানি দিয়ে আমাদের উস্কাচ্ছেন? বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারো উস্কানিতে পা দিবে না।

‘আপনারা যতই চেষ্টা করেন বিএনপিকে বিপথগামী করতে, পারবেন না। বিএনপির নেতৃত্বকে বিপথগামী করতে পারবেন না। বিএনপির তারেক রহমানের নেতৃত্বে আজকে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সুকঠিনভাবে ঐক্যবদ্ধ। যেকোন ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্র হরণ করা, গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য যথেষ্টভাবে শক্তি রাখে এবং প্রস্তুত আছে’ – যোগ করেন তিনি।

সম্প্রতি রাজধানীর মিডফোর্ডে এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত তারা এইসব ঘটিয়েছে। সেই সমস্ত লোকদের গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরী। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়াকে বিএনপি সমর্থন করে না, প্রশ্রয় দেয় না।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এমএ মালেক, কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী প্রমুখ।

এসময় মহানগর বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না: এ জেড এম জাহিদ হোসেন

আপডেট সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, রোববার, ১৩ জুলাই ২০২৫