ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ঘূর্ণিঝড়ে অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 71

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ৪টি গ্রামের ওপর দিয়ে আকস্মিকভাবে বয়ে গেছে ঘূর্ণিঝড়। মাত্র কয়েক মিনিটে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রতনকান্দি ইউনিয়নের চর চিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালী গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

রতনকান্দি ইউনিয়নের গ্রামবাসীরা জানান, মঙ্গলবার দুপুরে একপাশ থেকে কালো মেঘের মত ভেসে আসতে থাকে। এরপর হঠাৎ করেই ঘূর্ণিঝড় শুরু হয়। এতে ৪টি গ্রামের অন্তত অর্ধশত বসতবাড়ির, টিনের ঘর ও গাছপালা ভেঙ্গে যায়।

কিছু কিছু ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। বেশকিছু গাছপালা রাস্তার ওপরে পড়ে যাওয়ায় এসব গ্রামের কয়েকটি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা প্রদান করা হবে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে ঘূর্ণিঝড়ে অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫