ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 47

মানিকগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে রাজ্জাক শেখ (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আজ (বুধবার, ২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম এ হামিদ এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামি রাজ্জাক শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের মৃত অন্তেষ শেখের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেলে সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে বড় আনুলীয়া গ্রামের ফসলের মাঠে নিয়ে ধর্ষণ করে রাজ্জাক শেখ। পরে শিশুটি সরিষা ফুল নিয়ে বাসায় ফিরে তার মার কাছে ধর্ষণের বিষয়টি জানায়।

এ বিষয়টি শিশুটির মা তার স্বামীর কাছে বললে শিশুটির বাবা ঘটনার পরের দিন ১৬ জানুয়ারি রাজ্জাক শেখকে আসামি করে শিবালয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে বিচারক রায় প্রদান করেন। মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন হুমায়ন কবির। তিনি এ রায়ে সন্তুোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

আপডেট সময় : ১১:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫